আমাদের পরিচিতি
শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠা একটি আদর্শ প্রতিষ্ঠান
শের আলী নূরানী ক্যাডেট মাদরাসা।
লক্ষ্য ও স্বপ্ন
আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠাতা ড. সুলতান আহমেদ-এর সুদূরপ্রসারী চিন্তা এবং ডাঃসুলতান সুরাইয়া ফাউন্ডেশন-এর সার্বিক সহযোগিতায় এই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে।
ড. সুলতান আহমেদ
প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী
আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে একটি আদর্শ প্রজন্ম গড়াই তাঁর মূল লক্ষ্য। একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও দক্ষ সংগঠক হিসেবে তিনি মাদরাসার শিক্ষা কার্যক্রমকে করেছেন সুসংগঠিত ও গতিশীল।
মো: কামাল হোসেন
চেয়ারম্যান ও সভাপতি
তাঁর অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বে মাদরাসার অবকাঠামো সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
মাওঃ মুহাঃ ছাইদুর রহমান
প্রধান শিক্ষক
তাঁর আধুনিক পাঠদান পদ্ধতি এবং শৃঙ্খলাপূর্ণ পরিচালনার ফলে শিক্ষার্থীরা একটি উন্নত শিক্ষার পরিবেশ পাচ্ছে।
একটি সম্মিলিত পরিবার
নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ, কর্মচারী এবং এলাকাবাসীর আন্তরিক ভালোবাসায় মাদরাসাটি আজ একটি সফল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটি আজ সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে। “সুরাইয়া ফাউন্ডেশন-এর ছায়াতলে আমরা এক সুন্দর ভবিষ্যতের প্রত্যাশী।”